রান্নাঘর
নিজস্ব প্রতিনিধি
কমলালেবুর রসমালাই
উপকরণ
কমলালেবুর রস ১ কাপ,
ছানা ২ কাপ,
দুধ ১ লিটার,
খোয়া ক্ষীর ২০০ গ্রাম,
ঘি ১ চা চামচ,
চিনি ৪ টেবিল চামচ + ১কাপ,
কুচোনো কাঠবাদাম সাজানোর জন্য
প্রনালী
ছানা কাঠের পাটায় ভালো করে মথে নিন।
হাতে ঘি মেখে ইচ্ছে মতো আকারে গড়ে নিন।
১ কাপ চিনি আর ২ কাপ জল জ্বাল দিয়ে পাতলা সিরা বানিয়ে ওর মধ্যে ছানার বলগুলো দিয়ে ঢেকে রান্না করুন।
সেদ্ধ হলে রস চেপে তুলে নিন। এবার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন।
খোয়াক্ষীর আর ছানার বলগুলো দিয়ে আরো ২-৩ মিনিট জ্বাল দিন।
অন্য একটি কড়াইতে কমলালেবুর রস আর চিনি জ্বাল দিয়ে নিন। দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় ঐ মিশ্রন ঢেলে মিশিয়ে নিন।
ঠাণ্ডা করে কুচোনো কাঠবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।