বিনোদন
এলিজা
শীতকাল মানে খাওয়া দাওয়া আর বেড়াতে যাওয়া, আর খাওয়া দাওয়া মানেই বিয়ে বাড়ি, তবে বিয়েবাড়ির মানে শুধু খাওয়া দাওয়া নয়, সঙ্গে অবশ্যই সাজগোজ। এইবারে শীতে বিয়ে বাড়ির সাজে কি কি ধরনের স্টাইল করা যেতে পারে সেই নিয়ে কিছু আইডিয়া!
এবার বিয়ের বর কনের বা বিয়ে বাড়ির নিমন্ত্রিতদের সাজ পোশাকে বড় জায়গা নেবে সাসটেইনেবল ফ্যাশন। এছাড়া থাকবে প্রচুর পরিমাণ প্যাস্টেল শেডের পোশাক, মেটালিক কালার হাইলাইট, বেরি কালার,প্রমিনেন্ট কালার, হাইটকনট্রাস্ট, একই কালারের বিভিন্ন শেড, লাইট ওয়েট ফেব্রিক, আন ইজুয়াল কাট, মিউটেড কালার্স, বোল্ড পার্টি লুক ইত্যাদি।
লক্ষ্য করলে দেখা যাবে আজকাল সবাই নিজের বিয়েতে এমন কিছু একটা করতে পছন্দ করেন যেটা কিনা সকলের থেকে আলাদা। ফলত যেমন সাসটেইনেবল ফ্যাশন এবার বিয়ের অন্যতম অংশ ঠিক তেমনি আমরা ওভার ড্রামাটিক পোশাক দেখতে পাবো এবার বিয়ের সিজনে, কিছু বিয়েতে যেমন নির্দিষ্ট থিম থাকবে পোশাকের জন্য, অন্য ক্ষেত্রে বিয়েতে কোন থিম না থাকলেও সাজ লার্জার দ্যান লাইফ হবে। তবে মজার কথা এই যে আজকাল শুধু মেয়েদের পোশাকেই যে অনেক ভ্যারাইটি থাকে তা নয়, ছেলেদের পোশাকেও রয়েছে প্রচুর ভ্যারাইটি। বিশেষত শীতকালের বিয়ে বাড়িতে ছেলেদের পরার জন্য যেমন রয়েছে স্যুট,শেরওয়ানি,ধুতি পাঞ্জাবি, শাল বা চাদর, ঠিক তেমনি জায়গা করে নিয়েছে প্রিন্সেস কোট, টাক্সেডো ,বন্ধ গলা, জহর জ্যাকেট, আংরাখা, বেনিয়ান জাতীয় পোশাক। তবে এইবার পুরুষদের পোশাকে কিছু মর্ডান কাট এর ট্রেডিশনাল পোষাক ও চোখে পড়বে।
বিয়ে বাড়ির সে শহরের মধ্যেই হোক কিংবা শহরের বাইরে, আজকাল সবকিছুতেই সাসটেইনেবিলিটি একটা বড় রোল প্লে করে। সেক্ষেত্রে এই ধরনের পোশাক যেটা কিনা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যায় তেমন পোশাক নজর কাড়বে।
সাসটেইনেবল থিম -
আজকাল সব জায়গাতেই সাসটেইনেবলিটি র বহুল প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, নিজেদের লাইফ স্টাইলের সমস্ত ক্ষেত্রে, ঘর সাজানো হোক, পোশাক আশাক হোক কিংবা ব্যবহারিক জিনিসপত্রের ক্ষেত্রে সকল সচেতন মানুষের সাসটেইনেবল লাইফ স্টাইলের দিকে ঝুঁকছেন। বিয়ের অনুষ্ঠান ও তাই সাসটেইনেবিলিটি এড়িয়ে করা সম্ভবই নয় তা সে বিয়ে বাড়ি সাজানোই হোক কিংবা বিয়ে বাড়ির পোশাক, কনে হয়তো নিজের মায়ের বা ঠাকুরমার বিয়ের পোশাকে সাজবেন নিজের বিয়েতে, বর ও পরে নিতে পারবেন নিজের বাবা কিংবা ঠাকুরদা অথবা ফ্যামিলির এর কারোর ধুতি। তবে শুধু বর কনেই নয়, বিয়ে বাড়ির নিমন্ত্রিতরাও পুরনো শাড়ি ধুতি বা অন্যান্য পোষাক মিক্স ম্যাচ করে বা রি ডিজাইন করে পরতে পারেন। এসব কিছু ছাড়াও নতুন পোশাকও এমনভাবে বানানো হবে যা রিইউজ, রি পারপাসিং বা মিক্স ম্যাচ করে পরবর্তীকালে পরা সম্ভব হয়। আজকাল অনেকেই ডেস্টিনেশন ম্যারেজ করে থাকে, সে ক্ষেত্রে এরকম সুযোগ এর সদ্ব্যবহার করতে পারেন। সস্টেইনেবেল ফ্যাশনের মূল মন্ত্র যেহেতু একই জিনিস একাধিকবার ব্যবহার করা কিংবা পুরনো জিনিসকে রিপারপাসিং করা, সে ক্ষেত্রে মিক্স ম্যাচ করে দু একটা জিনিস বিয়ের অনুষ্ঠানগুলির মধ্যে একাধিকবার ব্যবহার করা যেতে পারে, তাতে লাগেজও কম বইতে হবে।
ইথিরিয়াল থিম -
পোশাক হবে স্বপ্নের মত যা কিনা এই পৃথিবীতে থেকে কল্পনাও করা যায় না বলা যেতে পারে স্বর্গীয় কিংবা কল্পনাতীত সুন্দর । এরকম কোন বিয়ে বাড়ির জন্য লাল , কমলা , উজ্জ্বল গোলাপী পোশাক ব্যবহার করা যেতেই পারে, মহিলারা শাড়ির সাথে ওড়না এবং চাদর/শাল একসঙ্গে স্টাইল করতে পারেন, পুরুষরা ধুতি, কুর্তা, ওড়না, চাদরে সৃষ্টি করতে পারেন এক স্বর্গীয় সাজ পোষাক।
হুইমজিকাল থিম -
এবারের বিয়ের মরশুমে হুইমজিকাল থিমের পোশাকেও দেখা যেতে পারে বর কনে কিংবা নিমন্ত্রিতদের। বিশেষত ডেসটিনেশান ওয়েডিং এর ক্ষেত্রে এই ধরনের পোশাক বেশি করে চোখে পড়বে। কারণ অল্প এলিমেন্টেই অনেকখানি এক্সট্রাভ্যাগেন্ট লুক তৈরি করতে পারে। হুইমজিকাল থিম এ নির্দিষ্টভাবে ফরমাল বা ট্রেডিশনাল ডিজাইনের দরকার পড়ে না। এর মধ্যে যেমন হাই -লো হেমলাইন থাকবে, তেমনই থাকবে এক্সট্রা ভ্যাগেন্ট স্লিভ এর ব্যবহার। এছাড়াও আমরা দেখতে পাবো বিভিন্ন আনইউজুয়াল কাটস, এক্সেসরিজ এবং এমব্যালিশমেন্ট এর ব্যবহার।
মডার্ন মিক্সড উইথ ট্র্যাডিশনাল থিম -
প্রাক্তন ট্রেডিশনাল চিন্তাভাবনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে মডার্ন চিন্তাভাবনা সে বিয়ে বাড়ির সাজ পোশাকই হোক কিংবা বিয়ের জায়গা সাজানোর থিম অথবা খাওয়ার দাওয়া কিংবা পোশাক, এক্ষেত্রে পুরুষরা শার্ট আর কুর্তার মাঝামাঝি এক ধরনের কুর্তা ব্যবহার করতে পারেন। সঙ্গে থাকবে সিগারেট প্যান্ট আর পাজামার মাঝামাঝি এক ধরনের ট্রাউজার। মহিলাদের ক্ষেত্রে এথনিক গাউন উইথ হাই স্লিট চোখে পড়বে। ঠিক একইভাবে ইন্দো ওয়েস্টার্ন এর প্রচুর ব্যবহার করা যেতে পারে। শাড়ির সাথে কেপ বা জ্যাকেট একসাথে স্টাইল করা যেতে পারে লেহেঙ্গার সাথে পরা যেতে পারে ক্রপ টপ অথবা শার্ট, প্যান্ট শাড়ি কিম্বা শাড়ি গাউন ও ট্র্যাডিশনাল এর সাথে মডার্ন টুইস্ট দেবে, এই ধরনের পোশাক ট্রাভেলিং এর জন্য ও ভালো।
এছাড়াও এবার বিয়ের মরশুমে ট্রেন্ড করবে, মিস ম্যাচ ব্রাইডস মেড দের পোশাক, বার্বি থিম এর মহিলাদের পোশাক, পার্সোনালাইজড এমবালিশমেন্ট এন্ড এক্সেসারি, ভেল এর ব্যবহার, আইভরি, বা সাদা পোশাক, উজ্জ্বল রঙের পোশাক, অ্যাটাচড ওড়না, মিনিমালিস্ট পোশাক, ছোট ব্লাউজ, মারমেইড লেহেঙ্গা, কনট্রাস্ট কালার কম্বিনেশন, ফ্লোরাল ট্যাক্সেডো, ফ্লোরাল শেরওয়ানি, ফ্লোরাল লেহেঙ্গা, শাড়ি, ওড়না, পুরুষদের পোশাকেও জরী / চুমকির কাজ, লেয়ারিং ইত্যাদি।
শীতকালের বিয়েবাড়ি, তাও যদি হয় ডেস্টিনেশন ওয়েডিং তাহলে তো আর কথাই নেই, সাজগোজ, খাওয়া-দাওয়ার সাথে জুড়ে যাবে বেড়ানো, আর টুকটাক কিছু ছোটোখাটো জিনিস সঙ্গে রাখলেই আলাদা করে বেড়াতে যাওয়ার লাগেজ নিতে হবে না, তাই এমন সুযোগ এলে মিনিমালিস্ট অথবা ফাজ ফ্রি পোশাক বেছে নেওয়া ভালো। তবে এক্ষেত্রে জুতোর দিকে অবশ্যই নজর দিতে হবে জুতো যেনো কমফোর্টেবল হয়, এক্সেসারী কম কিন্তু স্টেটমেন্ট পিস নেওয়া ভালো, সানগ্লাস আর সানস্ক্রিন অবশ্যই সাথে রাখতে হবে। তাহলেই সম্পূর্ণ ট্রিপ টা এনজয় করা যাবে।