19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের এবছরের পুজোর থিমের নাম (৫০ + ১ = ৫১) ৫১ হোক জীবনের জয়গান।‌ সমগ্র পরিকল্পনায় রূপচাঁদ কুন্ডু। একইসঙ্গে কলকাতায় প্রথমবার তৈরি হতে চলেছে সম্পূর্ণ কনক্রিটের তৈরি মন্ডপ।

শিল্পীর ভাবনা অনুযায়ী, আমাদের পঞ্চভূতের মানব শরীরে পঞ্চাশ টি প্রধান অংশ, বাকি একটি অংশ যা গোপনে রয়েছে তা হলো তৃতীয় নেত্র, তাকে জাগ্রত করতে হয়। শিব সতীর শবদেহ নিয়ে তান্ডব শুরু করলে, বিষ্ণু জগৎকে রক্ষার জন্য সুদর্শন চক্রের সাহায্যে সতীর শরীরকে ৫১ টি টুকরো করে ফেলেন। যা কিনা ৫১ সতী পীঠ হিসেবে বিখ্যাত।

আবার অন্যদিক থেকে,

একান্ন কথার অর্থ, এক + অন্ন = একান্ন অর্থাৎ এক হাঁড়িতে অনেকের জন্য অন্ন। যা কিনা একসময় একান্নবর্তী পরিবার হিসেবে প্রচলিত ছিল। পরবর্তীকালে সামাজিক ও অর্থনৈতিক কারণে একান্নবর্তী পরিবারগুলি ভেঙ্গে যায়। একান্ন অথবা সংখ্যা ৫১ বিশেষ তাৎপর্যপূর্ণ। পঞ্চভূতের শরীর আর উন্নত মন নিয়ে এই প্রকৃতিতে  সকলে একসাথে মিলেমিশে থাকাটাই জীবনের উৎসব বা প্রকৃতির উৎসব তথা প্রকৃতির দেবী দুর্গার উৎসব।


Archive

Most Popular