বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
এবছর ৬২ তম বর্ষে পা দিল গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো। দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত এই পুজো দেখতে ভিড় উপচে পড়ে প্রতি বছর। এই বছর তাদের পুজোর থিমের নাম "বন্ধনহীন গ্রন্থি"।
শিল্পী শিব শংকর দাসের ভাবনায়, রাজপথ থেকে গলিপথ মানুষের দৈনন্দিন জীবনের অবলম্বন হিসেবে পথ এবং পথের যান সঙ্গী হয়ে আছে। যে বায়ু দূষণ মুক্ত যান রাজপথ থেকে গলিপথ ধরে আমাদের আঙিনায় পৌঁছে দেয় সেই মাধ্যম হল "রিক্সা", যা পৃথিবীর বহু দেশেই দেখা যায়। বাবা ঠাকুর্দার আমল থেকে আজ অবধি রিক্সা এবং রিক্সাওয়ালাদের জীবনযাত্রার হয়েছে অনেক বিবর্তন। রিক্সা, রিক্সাওয়ালা এবং ইতিহাস এই-ই গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের এবছরের পুজোর গল্পগাঁথা।