19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

ঘরোয়া রূপটানে কফির ব্যবহার!

স্বাস্থ্য

সুদেষ্ণা ঘোষ


কফি এবং সাজগোজ, এই জুটি অসম্ভব বলে মনে হতেই পারে! আদতে কিন্তু তা নয়! রূপচর্চায় কফির ব্যবহার এখন চরম ট্রেন্ডি! চলুন জেনে নিই কীভাবে নিজেকে আরো সুন্দর করে তুলবেন কফির ছোঁয়ায়। 

কফির উপকারিতা:

১.কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ত্বককে ফ্রি র‍্যাডিক্যালের কারণে সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে। বলিরেখার মতো সমস্যাও দূর করে। 

২.কফিতে থাকা ক্যাফেইন ত্বকে রক্ত প্রবাহ এবং সঞ্চালন উন্নত করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে। 

৩.এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের লালভাব কমাতে সাহায্য করে।

৪.কফিতে থাকা ক্যাফেইন মুখের ফোলাভাব কমাতে সহায়তা করে। 

৫.ত্বকের মৃসণ ভাব বজায় রাখতে, ত্বক থেকে পোড়া দাগ তুলতেও সাহায্য করে এই উপাদান। 

ঘরোয়া রূপটান:

১.ব্রণর সমস্যায় ৩ চামচ কফি, ২ চামচ চিনি আর ৩ চামচ নারকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। 

২.বলিরেখা এবং দাগ ছোঁপ কমাতে কফির গুঁড়ো, কোকো পাউডার, কাঁচা দুধ, লেবুর রস আর মধু মিশিয়ে ঐ মিশ্রণ মুখে মাখতে পারেন। সপ্তাহে দুদিন ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে হাতেনাতে উপকার পাবেন।

৩.১ চামচ কফি পাউডার, অলিভ অয়েল, চিনি ও লেবুর রস মিশিয়ে নিয়ে মুখে, গলায় এবং হাতে লাগান। চমৎকার স্ক্রাবারের কাজ করবে। 

৪.১ টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ হলুদ এবং ১ টেবিল চামচ দই  মিশিয়ে নিন। রোদে পোড়া ত্বকের জন্য খুব উপকারী।

Archive

Most Popular