প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
আগের দিনে উচ্চশিক্ষা মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অধ্যাপক হওয়া। কিন্তু আজকের দিনে চাকরির বাজার বদলেছে, নতুন নতুন প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের দরজা খুলেছে। ফলে শিক্ষাক্ষেত্রেও এসেছে নতুন ধারা এসেছে এমন কিছু কোর্স, যা সময় ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। এই প্রতিবেদন সেইরকম কিছু আধুনিক ও আপডেটেড উচ্চশিক্ষার কোর্স নিয়ে, যা নতুন প্রজন্মের নারীদের জন্য দিগন্ত প্রসারিত করতে সাহায্য করবে।
১. ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স
কেন করব: আজকের দিনে প্রতিটি সংস্থার মূল শক্তি ডেটা। ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতা থাকলে চাকরির বাজারে চাহিদা ব্যাপক।
কোথায় শিখবেন: IIM, ISI, Great Lakes, IIT Madras (অনলাইন), Coursera, UpGrad
মেয়াদ: ৬ মাস – ২ বছর
চাকরি: Data Analyst, BI Consultant, Machine Learning Associate
২. UX/UI ডিজাইন
কেন করব: অ্যাপ ও ওয়েবসাইটের ব্যবহারযোগ্যতা ও সৌন্দর্য নির্ভর করে UX (User Experience) এবং UI (User Interface) ডিজাইনের উপর।
মেয়েরা যাঁরা সৃজনশীল ও টেক-ফ্রেন্ডলি, তাঁদের জন্য আদর্শ।
কোথায় শিখবেন: NID, Pearl Academy, DesignBoat, Google UX Professional Course
চাকরি: UX Designer, App Visual Designer, Product Team Member
৩. ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন
কেন করব: স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতায় নিউট্রিশনিস্ট ও ফুড টেকনোলজিস্টের চাহিদা দিনে দিনে বাড়ছে।
কোথায় শিখবেন: Jadavpur University, IGNOU, Symbiosis School of Biomedical Sciences
মেয়াদ: ১-২ বছর
চাকরি: Dietitian, Food Safety Officer, Wellness Consultant
৪. ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি
কেন করব: ব্যবসা, ব্র্যান্ডিং বা নিজের উদ্যোগকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দিতে পারা এখন অপরিহার্য।
কোথায় শিখবেন: Google Garage, Meta Blueprint, UpGrad, NSHM, St. Xavier’s (Kolkata)
মেয়াদ: ৩–৬ মাস
চাকরি: Digital Marketer, Content Strategist, SEO Executive, Influencer Manager
৫. এনভায়রনমেন্টাল স্টাডিজ / ক্লাইমেট চেঞ্জ
কেন করব: পরিবেশরক্ষা এখন আন্তর্জাতিক অগ্রাধিকারে। বিভিন্ন NGO, সংস্থা ও সরকারি প্রকল্পে এর বিশাল চাহিদা।
কোথায় শিখবেন: TISS, TERI University, Presidency University
চাকরি: Climate Consultant, Sustainability Officer, Policy Analyst
৬. স্পোর্টস সাইকোলজি ও ফিজিওথেরাপি
কেন করব: খেলোয়াড়দের মানসিক ও শারীরিক উন্নয়নে এই ক্ষেত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েরা সহজেই এই ক্ষেত্রে এগোতে পারেন।
চাকরি: Sports Psychologist, Athletic Trainer, Physiotherapist
৭. উইমেন স্টাডিজ ও জেন্ডার জাস্টিস
কেন করব: সমাজে মহিলাদের অবস্থান, অধিকার ও ক্ষমতায়ন নিয়ে গভীর কাজ করতে চাইলে এই কোর্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কোথায় শিখবেন: JNU, Calcutta University, IGNOU
চাকরি: Policy Researcher, NGO Worker, Academic, Media Consultant
উচ্চশিক্ষা এখন শুধু ডিগ্রি পাওয়ার জন্য নয়, বরং নিজের আগ্রহ আর সময়ের চাহিদা মেলানোর জন্য। আজকের মেয়েরা শুধু চাকরির জন্য নয়, নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং ও সতন্ত্রতা বজায় রাখতেই এই নতুন কোর্সগুলিকে বেছে নিচ্ছেন। শুরু করুন আজই ভবিষ্যতের দরজা খুলে যেতে পারে মাত্র একটা সঠিক পছন্দেই।