19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

সরষে পোস্ত বাটা দিয়ে ডিম পাতুরী খেয়েছেন কখনো? চলুন দেখে নিই কিভাবে বানাবেন...

রান্নাঘর

নিজস্ব প্রতিনিধি


ডিম পাতুরী

 

 

কী কী লাগবে

 

 

সেদ্ধ ডিম ৪ টি, 

 

সরষে পোস্ত বাটা ২ টেবিল চামচ, 

 

নারকেল বাটা ১ টেবিল চামচ, 

 

নুন স্বাদমতো, 

 

চেরা কাঁচালঙ্কা ৪ টি, 

 

সরষের তেল পরিমাণমতো, 

 

হলুদ গুঁড়ো ১/২ চা চামচ

 

কলাপাতা

 

 

কিভাবে বানাবেন

 

 

ডিম সেদ্ধ অর্ধেক করে কেটে নিন। 

 

 

একটি পাত্রে একে একে সব উপকরণ মিশিয়ে নিন। 

 

 

তেল মাখানো কলাপাতায় মশলা মাখা ডিম রেখে মুড়ে নিন। 

 

 

প্যানে তেল দিয়ে বেশ কড়া করে ভেজে

নিলেই তৈরি হয়ে যাবে ডিম পাতুরী।

 

 

Archive

Most Popular