রান্নাঘর
নিজস্ব প্রতিনিধি
গলদা চিংড়ির পোলাও
কী কী লাগবে
গলদা চিংড়ি মাছ ৪০০ গ্ৰাম, তেল অথবা ঘি ৮ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, লঙ্কা বাটা ১ চা চামচ, জিরে বাটা ১ চা চামচ, ছোট এলাচ, দারুচিনি ৪-৫ টি, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, পোলাও য়ের চাল ৫০০গ্ৰাম, কেওড়া জল ১ টেবিল চামচ, নারকেলের দুধ ২ কাপ, চিনি ১ টেবিল চামচ, নুন পরিমাণমতো
কীভাবে বানাবেন
চিংড়ি মাছ নুন মেখে ১০ মিনিট রেখে তেল অথবা ঘি গরম করে ভেজে তুলে নিন। ঐ তেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে একে একে সব বাটা মশলা দিয়ে কষুন। সামান্য জলের ছিটে আর ভাজা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নামিয়ে নিন। অন্য একটি কড়াইতে ঘি গরম করে গরমমশলা ফোড়ন দিয়ে একে একে পোলাও এর চাল, জল, কেওরা জল, নারকেলের দুধ, চিনি দিয়ে ঢেকে রান্না করুন। এরপর গোলমরিচ গুঁড়ো আর চিংড়ি দিয়ে দমে বসান। ২০-২৫ পর বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।