রান্নাঘর
রূপসা বসু
লো কার্ব টোফু ফ্রায়েড রাইস উইথ আ টুইস্ট
কী কী লাগবে
গাজর কুচি ছোট হাফ কাপ, বিন্স কুচি ছোট হাফ কাপ, চার ভাগের এক ভাগ ক্যাপসিকাম কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ১০০ গ্রাম টোফু(ছোট পিস করে নিতে হবে), ছোট সাইজের একটা গ্রেটেড ফুলকপি, এক চা চামচ সয়া সস, এক চা চামচ চিলি সস, দুই চা চামচ টমেটো সস, স্বাদমতো নুন, এক টেবিল চামচ সাদা তেল
কিভাবে বানাবেন
একটি কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে গাজর কুচি, বিন্স কুচি, ক্যাপসিকাম কুচি ও স্বাদমতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কেটে রাখা টোফু, সয়াসস, চিলি সস, টমেটো সস, গ্রেটেড ফুলকপি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিন।