19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

ঠাকুরবাড়ির রান্না, হেমকনিকার পায়েসের রেসিপি প্রজ্ঞাসুন্দরী দেবীর হেঁশেল থেকে।

রান্নাঘর

সুতপা দে


হেমকনা পায়েস

কী কী লাগবে

খোয়া ক্ষীর আধকাপ

সফেদা বা চালের মিহি গুঁড়ো ৬ টেবিল চামচ

খোসা ছাড়ানো বাদাম বাটা ৬ টেবিল চামচ

মিহি চিনি ১ কাপ বা স্বাদ অনুযায়ী

দুধ এক লিটার ( whole fat milk) (স্বাদ অনুযায়ী একটু পাতলা পায়েস চাইলে তার কম ও দুধ নিতে পারেন)

জাফরান

কিভাবে বানাবেন 

ভালো করে খোয়াক্ষীর, সফেদা বা মিহি চাল গুঁড়ো, বাদাম বাটা এক চামচ চিনি মিশিয়ে মিশিয়ে ভালো করে একসাথে ময়দা মাখার মতো করে মেখে নিন। একটা মন্ড (dough) তৈরি হবে। এবং এবার ওই মন্ড থেকে ছোটছোট মটর দানার মতো বল কেটে নিন।দুধে চিনি মিশিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে তাতে জাফরান দিন । দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে এবারে দুধে ক্ষীরের দানা গুলো দিয়ে পাঁচ মিনিট ফুটান। ফুটানোর সময় বেশি নাড়াচাড়া করবেন না। এবার ঠান্ডা হলেই পরিবেশন করার জন্য তৈরি ‘হেম কণা পায়েস’।

নোট: মন্ড র মধ্যে সব যেন খুব ভালো ভাবে মেশে নাহলে দুধে দিলে গোল বল গুলো খুলে যেতে পারে।

* সফেদা বা চাল গুঁড়োর বদলে অনেকে ময়দাও ব্যবহার করে থাকেন, যদিও আমরা ময়দা ব্যবহার করিনি।

Archive

Most Popular