রান্নাঘর
সুস্মিতা চক্রবর্তী
পটল পসিন্দা
কী কী লাগবে
10 টা পটল, 1 চা চামচ আদা বাটা1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 কাপ কাজুবাদাম ও চারমগজ বাটা, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 টো লবঙ্গ, 2 টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা, 1 টা তেজপাতা, 1 টা শুকনো লঙ্কা, স্বাদ মত নুন ও চিনি, পরিমাণ মত তেল ও ঘি, পরিমাণ মত দুধ
কিভাবে বানাবেন
পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুদিক থেকে সামান্য চিরে নিয়ে নুন মাখিয়ে নিতে হবে এবং কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজতে হবে।ঢাকা দিয়ে দিয়ে ভাজার পরে পটলগুলো তুলে নিয়ে ওই তেলেই গোটা গরম মসলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে। একে একে টমেটো লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা তেল ছেড়ে দিতে শুরু করলে বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে মেশাতে হবে।কসানো হয়ে গেলে দুধ দিয়ে মিনিট দশে চাপা দিয়ে রান্না করতে হবে এবং হয়ে গেলে চিনি ঘি ও গরম মসলা দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে ভাত, রুটি বা পরোটার সঙ্গে।