19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

এলো ইলিশ.. বর্ষার দিনে বানিয়ে ফেলুন ভিন্নস্বাদের কেশরী ইলিশ।

রান্নাঘর

সুতপা দে


কেশরী ইলিশ 

কী কী লাগবে

ইলিশ মাছ ৪ টুকরা, পিঁয়াজ বাটা ১/২ কাপ- আদা বাটা ১/২ চা চামচ- রসুন বাটা ১/২ চা চামচ- কাজু বাদাম বাটা ১ চা চামচ- কিসমিশ বাটা ১/২ চা চামচ- পোস্তদানা বাটা ১/৪ চা চামচ- মরিচ গুঁড়ো ৩/৪ চা চামচ- লবণ স্বাদ মত- টক দই ২ টেবিল চামচ- এলাচ ২-৩ টি- লবঙ্গ ২-৩ টি- দারুচিনি ১ টি- তেজপাতা ১ টি- গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ- ঘি ২ চা চামচ- তেল প্রয়োজন মত

কিভাবে বানাবেন 

 প্রথমে মাছগুলো ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখতে হবে। এবার ননস্টিক প্যানে ১ চা চামচ ঘি আর তেল গরম করে এলাচ, দারুচিনি আর লবঙ্গের ফোড়ন দিয়ে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে । একই তেলে পিঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে প্রয়োজন মত জল দিয়ে দিন। এরপর মরিচ গুঁড়ো, লবণ, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, কিসমিশ বাটা, দই, তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভাজা মাছ গুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। রান্না শেষের দিকে গরম মশলা গুঁড়ো, বাকী ঘি আর সামান্য চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে ও ওপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিন। তারপর পরিবেশন করেন ভাত বা পোলাওর সাথে।

Archive

Most Popular