প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
৬৬ পল্লি ক্লাবের উপস্থাপনায় আবার শুরু হতে চলেছে দুর্গাপুজো প্রিমিয়ার লিগ সিজন তিন। দুর্গাপুজো সংগঠকদের সঙ্গে নিয়ে একটা আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হল সাউথ সুপ্রিমেসি, নর্থ নিনজাস, ইস্ট এম্পারার্স, কসবা নাইটস, বেহালা ব্লাস্টারস এবং হাওড়া হ্যারিকেনস। দলগুলো একটি নিলাম প্রক্রিয়ায় মাধ্যমে গঠন করা হবে। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই নিলাম। প্রতিযোগিতা চলবে ২৭ এবং ২৮ এপ্রিল। দু'দিনব্যাপী চলবে দুর্গাপুজো প্রিমিয়ার লিগ সিজন তিন।
আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে ওই দু'দিন মাঠে উপস্থিত থেকে নিজের নিজের পছন্দের জোনকে উৎসাহিত করার জন্য। আমরা ৬৬ পল্লি ক্লাবের পক্ষ থেকে BBTA ক্লাব সংগঠনকে অনেক ধন্যবাদ তাদের মাঠ ব্যবহার করতে দেওয়ার জন্য। BBTA-এ আমাদের কৃতজ্ঞতাও জানাই। আমাদের ৬৬ পল্লি ক্লাবের থেকে অনুরোধ, আগামী দিনেও যেন BBTA-এর কাছে থেকে এমন পূর্ণ সহযোগিতা পাই।