19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

নিরামিষ দিনের মেনুতে থাক পনির পাতুরি...

রান্নাঘর

তনুজা আচার্য


বাঙালির রসনায় পাতুরি অতি জনপ্রিয় একটি পদ। নিরামিষ আর পাতুরিকে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে স্বাদের দিক থেকে কোনও কমতি হবে না, বরং স্বাদে দ্বিগুণ পদটি মুখে দিলেই মনে হবে, নিরামিষ রান্নার থেকে সুস্বাদু আর কিছুই হতে পারে না। আজকে মঙ্গলবার একঘেঁয়েমি রান্নার বদলে বানিয়ে ফেলুন নিরামিষ পনির পাতুরি। কীভাবে বানাবেন, কী কী উপকরণ লাগবে, দেখে নিন...

পনির পাতুরী

কী কী লাগবে

পনির ২০০ গ্রাম, সর্ষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, গোটা কাঁচা লঙ্কা ৩-৪ টি, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, নুন স্বাদ মতো, সর্ষের তেল পরিমান মতো, কলা পাতা প্রয়োজন মতো

কীভাবে বানাবেন 

প্রথমে পনির একটু বড় চৌকো টুকরো করে কেটে নিন। একটি পাত্রে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল মিশিয়ে নিন।এবারে কলা পাতার দু দিকে তেল মাখিয়ে আগুনে সেঁকে নিন। পনিরের টুকরোগুলো সর্ষে পোস্ত বাটায় কিছুক্ষণ মাখিয়ে রাখুন। এবার কলাপাতায় পনির আর সর্ষে পোস্ত বাটা দিন, ওপরে দিন গোটা কাঁচালঙ্কা আর সরষের তেল দিয়ে মুড়ে ভাল করে সুতো দিয়ে বেঁধে দিন। স্টিমার এ বসিয়ে ১৫ মিনিট ভাঁপে রাখুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Archive

Most Popular