প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
শাস্ত্রে শ্রীকৃষ্ণের মোট বারোটি যাত্রার কথা উল্লেখ আছে। তারমধ্যে ঝুলন যাত্রা অন্যতম। কৃষ্ণের পুজো যারা করেন এই তিথি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ ৫ দিন কী কী নিয়ম মেনে চললে আপনার ঘরেও আসবে শান্তি, সমৃদ্ধি; চলুন জেনে নিই।
১.ঝুলন যাত্রার কটাদিন সূর্যোদয় এর পূর্বে ঘুম থেকে উঠুন।
২.প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন।
৩.তার পর রাধাকৃষ্ণ বা গোপালের মূর্তি কাঁচা দুধ, সাদা চন্দন, ঘি, মধু ও গোলাপ জল দিয়ে স্নান করান।
৪.শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র, আভূষণ এবং হলুদ ফুল দিয়ে সাজান।
৫.শ্রীকৃষ্ণের পছন্দমতো নৈবেদ্য দিয়ে পুজো করুন।
৬.একটি পাত্রে মাখন আর মিছরি দিতে ভুলবেন না।
৭.একটি তামার পাত্রে গঙ্গা জল, গঙ্গা মাটি ও যব দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন।
৮.এই কদিন প্রতি সন্ধ্যায় গীতাপাঠ করুন।
৯.সামর্থ্য থাকলে আপনার পরিচিত কিংবা অপরিচিত কোনও শিশুকে তার পছন্দমতো খাবার খাওয়ান। সাধ্যমতো উপহারও দিতে পারেন।
১০.ঝুলনযাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘি এর প্রদীপ জ্বালুন।
১১.ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনও ভিখারী বাড়িতে আসে, তাহলে কোনও ভাবেই তাকে ফেরাবেন না।
১২.সাধারণত পুজোর শেষে তিন বার শঙ্খ বাজানো হয়। কিন্তু ঝুলন যাত্রার এই ৫ দিন পাঁচ বার করে শঙ্খ বাজাতে হবে। তার পর শঙ্খ টিকে একটা হলুদ অথবা সাদা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রেখে দিন।