বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
বেলেঘাটার বুকে নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো। মাতৃ আরাধনার শুরু ১৯৭০ এ। প্রথমে সাবেকী পুজো হলেও গত ৭ বছর ধরে এরা থিম পুজো করেন। দুর্গোৎসবের ৫৫ তম বর্ষ এবারের থিমের নাম- প্লাটফর্ম নং ১/৩।
শিল্পী সোমনাথ দলুই এর ভাবনা অনুযায়ী, আমরা আমাদের চারপাশে যা কিছু দৃশ্য বস্তু বা ঘটনা দেখি সেই সবকিছুই আমাদের অবচেতন মনে একটা কল্পনার সৃষ্টি করে। আমাদের অবচেতন মনে প্রশ্ন জাগে আচ্ছা বিষয়বস্তু বা চিত্রটা যদি এইরকম হতো। এই প্রশ্নচিহ্ন থেকেই শিল্পী বাস্তব চিত্রকে এক অন্য আঙ্গিকে তুলে ধরার চেষ্ঠা করে। শৈল্পিক ভাষায় যাকে SURREALISM বা অধিবাস্তব বলা যায়। এই বছর আমাদের সেইরূপ এক প্রচেষ্ঠার উপস্থাপনা হয়েছে, যেখানে একটি PLATFORM কে অধিবাস্তবতার মোড়কে তুলে ধরা হয়েছে। যেখানে আমরা অনুভব করতে পারি PLATFORM কি এইরূপ হতে পারে? একটি স্টীম ইঞ্জিন কি উড়তে পারে? ট্রেনের মধ্যে লোক কোথায় ওখান থেকে তো জিরাফের মুখ দেখা যাচ্ছে। ট্রেনের কামরা গুলো উড়ে বেড়াচ্ছে! স্টেশনের টিকিট মাষ্টার, STD বুথ, গাড়ি, সিগন্যাল, টাইম টেবিল সবই যেন বড় অদ্ভুত সেই প্ল্যাটফর্মে আবার দেবী দূর্গার পূজা চলছে, যেখানে দেবী যেন কোন কল্পজগতের অধিষ্ঠাত্রী। সবকিছু নিয়েই এবারের প্রয়াস।
সৃজনে - সোমনাথ দলুই
মাতৃরূপ - পল্লব জানা
আলো - প্রবাল বোস