19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

উইক-এন্ড ডিনারে একটু হটকে কিছু করতে চাইলে বানিয়ে ফেলুন নিরামিষ ব্রকলি চিলি ফ্রাই।

রান্নাঘর

মৌসুমী দাস


ব্রকলিতে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, পলিফেনল, ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে। এটি খেলে হজমের সমস্যা, হৃদরোগ এড়ানো যায়। কিন্তু কী বানাবেন এই সবজি দিয়ে। চলুন জেনে নেওয়া যাক। 

কী কী লাগবে 

১ টা মাঝারি আকারের ব্রকলি, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৩ টেবিল চামচ সাদা তেল, ৯-১০ টা কারি পাতা, ২ টো কাঁচালঙ্কা কুচি, ৩ চা চামচ টক দই, দেড় চা চামচ চিনি, প্রয়োজন মতো নুন

কীভাবে বানাবেন 

ব্রকলির ফুলগুলো সমান আকারে কেটে নিন। গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে জল ও ১ চা চামচ নুন দিন। ফুটে উঠলে ব্রকলি দিয়ে আরো ২-৩ মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। আরো ২-৩ মিনিট রেখে জল ঝরিয়ে রাখুন। চালের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, আধ টেবিল চামচ তেল ও প্রয়োজনীয় জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন। খুব পাতলা করবেন না। ব্যাটারে ব্রকলির টুকরো দিয়ে ডিপ ফ্রাই করে নিন। ঐ তেলেই কারিপাতা ও ১ টা কাঁচালঙ্কা কুচি দিন। সুগন্ধ বেরোলে দই ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিন। ফুটে উঠলে ব্রকলি, নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। ওপর থেকে বাকি কাঁচালঙ্কা কুচি দিন। ৩-৪ মিনিট ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ পরে পরিবেশন করুন। মিষ্টি মিষ্টি পোলাও এর সাথে পুরো জমে যাবে।

Archive

Most Popular