19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

আড় মাছের ঝাল.. মায়ের হাতের রান্নার স্বাদ চাইলে ট্রাই করুন এই রেসিপি টি।

রান্নাঘর

স্বাগতা সাহা


আড় মাছের ঝাল

কী কী লাগবে

আড় মাছ ১ কেজি, বড় সাইজের ২ টো পেঁয়াজ বাটা, রসুন বাটা ২ চামচ, আদা বাটা ১ চামচ, টমেটো বাটা ১ টা মাঝারি মাপের, কাঁচালঙ্কা বাটা ৪ চা চামচ, জিরে গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ফোড়নের জন্য (গোটা শুকনো লঙ্কা ২ টো, তেজপাতা ১ টা), নুন স্বাদ মতো, সর্ষের তেল আন্দাজ মতো, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, কাজুবাদাম বাটা ২ চা চামচ

কীভাবে বানাবেন

তেল গরম করে নুন হলুদ মাখা মাছগুলো ভেজে তুলে নিন। ঐ তেলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে কাজুবাদাম বাটা আর গরমমশলা গুঁড়ো বাদে বাকি সব বাটা মশলা ও গুঁড়ো মশলা দিয়ে কষুন। এবার ভাজা মাছ আর কাজুবাদাম বাটা দিয়ে কষে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করুন। গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরী।

Archive

Most Popular