10th Apr 2026

Highlights :

www.rojkarananya.com news

চালের পায়েস পছন্দ নয়? বানিয়ে ফেলুন ছানার পায়েস..

রান্নাঘর

স্বাগতা সাহা


ছানার পায়েস

কী কী লাগবে

দুধ ২ কেজি, চিনি ৫০০গ্ৰাম, ছোটো এলাচ ৬ টি, কাজুবাদাম গুঁড়ো, আমন্ড গুঁড়ো ও পেস্তাবাদাম কুচি প্রয়োজন মতো 

কীভাবে বানাবেন 

১ কেজি দুধ জ্বাল দিয়ে ছানা কাটিয়ে নিন। সাদা কাপড়ে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিন। ১ চা চামচ চিনি দিয়ে ছানাটিকে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ৬-৭ মিনিট মতো মেখে নিন। এবার এর থেকে ছোট ছোট গোল গোল বল বানিয়ে নিতে হবে। বাকি ১ কেজি দুধ ফুটিয়ে ঘন করে ৫০০ গ্রাম মতো করে নেবেন। এলাচ আর কাজুবাদাম, আমণ্ড গুঁড়ো দিয়ে ১৫ মিনিট মতো ঠাণ্ডা হতে দিন। কারন ফুটন্ত দুধে ছানার বল দিলে দুধ কেটে যেতে পারে। এবার কম আচে বলগুলো ছেড়ে ৫-৬ মিনিট বাদে নামিয়ে নেবেন। দেখবেন যে ছানার বলগুলো ফুলে বড় হয়ে গেছে। এরপর ওপরে পেস্তা কুচি ছড়িয়ে ইচ্ছে মতো সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন ছানার পায়েস।

 

Archive

Most Popular