19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

শাক দিয়ে মাছ ঢাকা

রান্নাঘর

চন্দ্রদীপ্তা কর্মকার


গরমে সামান্য তেল মশলায় রেঁধে ফেলুন অসাধারণ স্বাদের এই রুই মাছের পাতলা ঝোল।

বাংলার জল মাটিতে অনাদরে বেড়ে ওঠা সত্ত্বেও কলমী শাকের গুণাগুণ প্রচুর। এতে মজুত আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও মাইক্রোনিউট্রিয়েন্টস। ফলতঃ নিয়মিত এই শাক খেলে একাধিক রোগ-বিরেত কাছে ঘেঁষার সুযোগ পায় না। আজ রইলো রুইমাছ দিয়ে কলমীশাকের পাতলা ঝোলের রেসিপি।

কলমী শাক দিয়ে রুইমাছের ঝোল

কী কী লাগবে
রুইমাছ ৫০০ গ্রাম, কলমি শাক ১৫০ গ্রাম, রাঁধুনি ১/২ চামচ, কাঁচালঙ্কা ৪ টে, লবন পরিমান মত, হলুদ পরিমান মত, সরষের তেল পরিমান মত

কীভাবে বানাবেন 
প্রথমে কলমির শাক কেটে ভালো করে ধুয়ে নিন। রুই মাছ ধুয়ে লবন হলুদ মাখিয়ে ১৫ মিনিট মত রেখে দিন। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে মাছ লাল করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে কেটে রাখা কলমির শাক গুলো দিয়ে পরিমান মত লবন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিন। কাঁচালঙ্কা চেরা গুলো দিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ৫ মিনিট মত হতে দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে গরমের দুপুরে এই মাছের ঝোল অসাধারণ লাগে।

Archive

Most Popular