প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
বিভিন্ন বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম হল বীরভূমের সিউড়ির বসাক বাড়ির দুর্গাপুজো। এই বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করছে এই বাড়ির পুজো।
১৩৬৬ বঙ্গাব্দে বীরভূমের সিউড়িতে স্বর্গীয় যামিনী কান্ত বসাকের হাত ধরে শুরু হয় এই পুজো। তার আগে বাংলাদেশের ঢাকার ধামড়াই গ্রামে প্রথম শুরু হয়েছিল। প্রথম থেকেই এই বাড়িতে মাটির দুর্গা মূর্তি গড়ে পুজো করা হত। কিন্তু কালের নিয়মে একে একে কমেছে লোকবল। ফলে পরিবর্তন এসেছে চিরাচরিত কিছু প্রথায়। গত ২০১৭ সালে বসাক বাড়িতে স্থাপন করা হয় অষ্টধাতুর দুর্গা মূর্তি। সেই থেকেওই মুর্তিকেই পুজো করা হয়। বাড়ির পুজোর জৌলুস এখনও অক্ষুণ্ণ রয়েছে।
বর্তমানে বসাক বাড়ির পুজোর দায়িত্বে আছেন প্রয়াত যামিনী কান্ত বসাকের পৌপুত্র মলয় কান্ত বসাক ও তাঁর স্ত্রী মৌমিতা বসাক এবং বোন মন্দিরা গঙ্গোপাধ্যায়। তবে এই বাড়ির পুজোর জৌলুস এখনও অক্ষুণ্ণ রয়েছে। প্রত্যেকবছর বেশ জাঁকজমকের সঙ্গে পারিবারিক রীতি মেনেই পুজো করা হয়। বিভিন্ন জায়গা থেকে এসে দর্শনার্থীরা ভিড় করেন এই বাড়ির পুজোয়।
প্রত্যেকবছর বেশ জাঁকজমকের সঙ্গে পারিবারিক রীতি মেনেই পুজো করা হয়। যেহেতু এই বাড়িতে মা মনসাও বিরাজ করেন, তাই পঞ্চমীর দিনেই মা মনসার ঘট স্থাপন করা হয়। সিউড়ির বসাক বাড়িতে দেবী দুর্গা বৈষ্ণবী মা হিসেবে পূজিত হন। একইসঙ্গে নারায়ণ সেবাও চলে।
দশমীর দিন মা দুর্গাকে চাল, কলা, দই, সিদ্ধি দিয়ে পান্তা প্রসাদ নিবেদন করা হয়। এরপর বাড়ির সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়।