স্বাস্থ্য
নিজস্ব প্রতিনিধি
কথায় আছে, যে মরশুমের ত্বক আর চুলের যেসব সমস্যা তার সমাধান থাকে মরশুমী ফুল আর ফলে। মন ভাল রাখতে যেমন ফুলের জুড়ি মেলা ভার তেমনই ফুলের সুগন্ধ স্নায়ু শিথিল রাখে। কিছু ফুলের মধ্যে থাকে প্রয়োজনীয় এসেন্সিয়াল অয়েল, যা ত্বককে ভিতর থেকে রাখে সুন্দর, প্রানবন্ত। এছাড়াও ফুলের মধ্যে থাকে প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্টস যা এজিং প্রক্রিয়াকে ধীর করে দেয়। আর তাই ফুলের ফেশিয়াল ত্বকের জন্য খুব উপকারী। তবে যাদের ত্বক স্পর্শকাতর, অ্যালার্জিপ্রবণ তারা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। চলুন জেনে নিই, প্রকৃতির এই সুন্দর উপহার দিয়ে কীভাবে করবেন বসন্তের রূপটান।
গাঁদা
•১ টেবিল চামচ গাঁদা ফুল বাটা+ ১ চা চামচ দুধ+ ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে।
•শুকনো গাঁদা ফুলের পাপড়ি ১/২ কাপ+ নারকেল তেল ১ কাপ ডবল বয়লারে ৫-৬ মিনিট জ্বাল দিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। ওতে গোলাপ জল আর গ্লিসারিন মিশিয়ে কাঁচের জারে করে ফ্রিজে রাখুন। রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে মাখুন, ত্বক কোমল হবে।
•গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে মেথি আর মৌরী ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে মাথা মাখুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।
গোলাপ
•১ টেবিল চামচ গোলাপ ফুল বাটা+১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে, গলায় মাখুন। রোদে পোড়া ভাব দূর হবে।
•১/২ চা চামচ গোলাপ বাটা+ ১/২ চা চামচ গ্লিসারিন+ ১/২ চা চামচ মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালোভাব দূর হবে।
•শুতে যাওয়ার আগে স্নানের জলে গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করলে রাতে ভালো ঘুম হবে।
রজনীগন্ধা
•১ টেবিল চামচ রজনীগন্ধা পাপড়ি বাটা+ ১/২ চা চামচ দুধ+ ১/২ চা চামচ মধু+ ১/২ চা চামচ বেসন মিশিয়ে মুখে, গলায়, হাতে মেখে ৩০ মিনিট রেখে স্নান করে নিন। রং উজ্জ্বল হবে।
ডালিয়া
•হলুদ ডালিয়ার পাপড়ি বাটা ১ টেবিল চামচ+ ১/২ চা চামচ সয়াবিন গুঁড়ো মিশিয়ে সারা গায়ে মেখে কিছুক্ষণ রেখে ঘসে ঘসে ধুয়ে ফেলুন। স্ক্রাবারের কাজ করবে।
জবা
•৬ টি জবাফুল+ অ্যালোভেরা পাল্প ২ টেবিল চামচ+ ১/২ কাপ টকদই+ ১ টা ডিম একসাথে বেটে মাথায় মাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন করলে চুল ওঠা কমবে।
•১ টেবিল চামচ জবা ফুলের পাপড়ি বাটা+ ১ চা চামচ মুলতানি মাটি+ ১ চা চামচ টকদই মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন। দাগ ছোঁপ দূর হবে।
জুঁই
•জুঁই ফুল বাটা ১ চা চামচ+ ১ চা চামচ কাঁচা দুধ+ বেসন মিশিয়ে হাতে মাখুন। ট্যান রিমুভ হবে।
পদ্ম
•১০-১২ টি পদ্মের পাপড়ি+ ২-৩ চা চামচ কাঁচা দুধ+ ১ চা চামচ শ্বেত চন্দন বাটা মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। বলিরেখা কমবে।
•পদ্মের পাপড়ি বাটা ১ টেবিল চামচ+ কাঁচা হলুদ বাটা ১/২ চা চামচ+ ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে মাখলে ব্রনের সমস্যা কমবে।
নয়নতারা
•সামান্য গরম জলে নয়নতারার পাপড়ি দিয়ে ঢেকে রাখুন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। ওতে মধু, টকদই আর ওটসের গুঁড়ো মেশান। মুখ সহ সারাগায়ে মাখুন। ত্বক প্রানবন্ত হবে।
শেষে বলা যায়, প্রাকৃতিক ফুলের উপকারিতা ত্বক ও চুলের যত্নে অপরিসীম। আমাদের চারপাশে থাকা ফুলগুলো শুধুমাত্র চোখের মধুর নয়, বরং ত্বক ও শরীরের জন্যও একটি অমূল্য উপহার। তবে, এসমস্ত প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে আপনার ত্বকের বিশেষত্ব এবং সংবেদনশীলতা বুঝে ব্যবহার করা জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ নিলে আরও কার্যকরী ও নিরাপদ ফলাফল পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য পেতে ফুলের সৌন্দর্য ও স্নিগ্ধতা গ্রহণ করুন, তবে মনে রাখবেন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যত্ন নেওয়া সবসময় সবচেয়ে ভালো। ত্বকের উজ্জ্বলতা এবং সতেজতা ফিরে পেতে ফুলের রূপটান অনবদ্য হতে পারে, যদি তা সঠিকভাবে এবং নিয়মিতভাবে ব্যবহার করা হয়। তাই, এখন থেকে আপনি নিজের ত্বক ও চুলের জন্য ফুলের সুন্দর উপহার গ্রহণ করুন এবং প্রকৃতির এই অমূল্য রূপচর্চা আপনার জীবনে আনার মাধ্যমে সৌন্দর্যকে আরো প্রাকৃতিক এবং সজীব করে তুলুন।