19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

আপনার বয়স অনুযায়ী কতক্ষণ ঘুম দরকার? নতুন হিসেব দিলেন বিজ্ঞানীরা

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি


রাত জেগে কাজ শেষ করছেন, বা সিরিজ দেখে কাটাচ্ছেন গভীর রাত? ঘুম যে স্বাস্থ্যের মূলভিত্তি, সেটা প্রায়শই ভুলে যাই আমরা। তবে এবার বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন বয়সভিত্তিক ঘুমের সঠিক মাপকাঠি। কারণ, বয়স অনুযায়ী শরীরের ঘুমের দরকারিও একেকরকম। কম ঘুম মানে শুধু চোখের ক্লান্তি নয় বরং বাড়তে পারে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মানসিক উদ্বেগ বা স্মৃতিভ্রংশের ঝুঁকি।

ঘুম কতটা জরুরি?

ঘুম কেবল বিশ্রামের সময় নয় এটি হলো শরীরের রিপেয়ার টাইম। এই সময়েই শরীর কোষ মেরামত করে, মস্তিষ্ক তথ্য গুছিয়ে রাখে, হরমোন ভারসাম্য বজায় থাকে। সুস্থ মন, শক্তিশালী রোগপ্রতিরোধ, ভালো মেজাজ সব কিছুর শিকড় ঘুমেই।

বয়স অনুযায়ী ঘুমের প্রয়োজন (সূত্র: National Sleep Foundation, American Academy of Sleep Medicine):

বয়স ঘুমের সময়সীমা (প্রতি ২৪ ঘন্টায়)

নবজাতক (০–৩ মাস) ১৪–১৭ ঘণ্টা

শিশু (৪ মাস–১ বছর) ১২–১৬ ঘণ্টা (নাপ সহ)

টডলার (১–২ বছর) ১১–১৪ ঘণ্টা

প্রিস্কুল (৩–৫ বছর) ১০–১৩ ঘণ্টা

স্কুলগামী (৬–১২ বছর) ৯–১২ ঘণ্টা

কিশোর (১৩–১৮ বছর) ৮–১০ ঘণ্টা

তরুণ ও প্রাপ্তবয়স্ক (১৮–৬০ বছর) ৭–৯ ঘণ্টা

মধ্যবয়সী (৬১–৬৪ বছর) ৭–৮ ঘণ্টা

প্রবীণ (৬৫+ বছর) ৭–৮ ঘণ্টা


কেন ঘুম কমে যাচ্ছে?

মোবাইল ও স্ক্রিন টাইম

কাজের চাপ ও মানসিক টেনশন

অনিয়মিত ঘুমের সময়সূচি

ক্যাফেইন ও খাবারের অভ্যাস


যদি পর্যাপ্ত ঘুম না হয়?

???? ক্লান্তি, রাগ, খিটখিটে মেজাজ

???? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

???? ওজন বেড়ে যাওয়া

???? ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও হার্ট প্রবলেমের ঝুঁকি


ঘুমের জন্য কীভাবে প্রস্তুত হবেন?

✅ রাতে ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে স্ক্রিন বন্ধ করুন

✅ প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান ও উঠুন

✅ ঘরের আলো হালকা ও শান্ত রাখুন

✅ রাতের খাবার হালকা খান

✅ মোবাইল নয়, বই হাতে নিন ঘুমোনোর আগে

ঘুম মানেই অলসতা নয় ঘুম মানেই বেঁচে থাকার জ্বালানি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের ধরন বদলালেও, প্রয়োজন কমে না কখনওই। আজ থেকেই নিজের ঘুমের রুটিন গড়ুন, কারণ পর্যাপ্ত ঘুম মানে ভালো শরীর, ভালো মন, ভালো জীবন।

Archive

Most Popular